+880 15 1114 1111সারা বাংলাদেশে 64 জেলায় ডেলিভারি
উচ্চমানের জিআই তারের নেট
উচ্চমানের জিআই তারের নেট - ছবি 2
পণ্য বিবরণ

উচ্চমানের জিআই তারের নেট

দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা এবং টেকসইতার জন্য প্রিমিয়াম গ্যালভানাইজড আয়রন তারের নেট।

আমাদের নিজস্ব সেমি-অটোমেটিক মেশিনে অভিজ্ঞ কারিগরদের নিবিড় তত্ত্বাবধানে উন্নত মানের জিআই তারের বেড়া তৈরি করা হয়। মেশিনের নির্ভুলতা আর কারিগরের দক্ষতা — দুইটি মিলিয়েই প্রতিটি নেট নির্ভুল মাপ, সমান মেশ সাইজ ও শক্ত জোড়ে প্রস্তুত হয়, যাতে দীর্ঘদিন টেকসই থাকে এবং বাহিরের পরিবেশে সহজে জং না ধরে। বেড়া লাগানো নিয়ে আপনাকে আলাদা ঝামেলায় পড়তে হবে না। আমাদের অভিজ্ঞ ও দক্ষ টেকনিক্যাল টিম আপনার সাইটে গিয়ে সম্পূর্ণ ফিটিং ও ইনস্টলেশন কাজ পেশাদারভাবে সম্পন্ন করে থাকে। ফলে আপনি পাবেন মজবুত, সঠিকভাবে বসানো এবং নিরাপদ ফেন্সিং সমাধান। আমরা মানসম্মত উৎপাদন ও নির্ভরযোগ্য সার্ভিস—দুইটাই একসাথে নিশ্চিত করি।

সরাসরি যোগাযোগ

+880 15 1114 1111
01

বৈশিষ্ট্যসমূহ

  • হট-ডিপ গ্যালভানাইজড কোটিং, তাই সহজে মরিচা ধরে না
  • সমান ও নিখুঁত মেশ ডিজাইন
  • 8–18 গেজ পর্যন্ত বিভিন্ন সাইজে পাওয়া যায়
  • প্রয়োজন অনুযায়ী কাস্টম সাইজ তৈরি করা যায়
  • শক্ত ও টেকসই তার দিয়ে তৈরি
  • মসৃণ ফিনিশ, তাই ইনস্টল করা নিরাপদ
02

সাধারণ ব্যবহার

  • শিল্প এলাকা ও নিরাপত্তা বেড়া
  • কৃষি জমি ও ফসল সুরক্ষা
  • নির্মাণ সাইট ঘেরাও
  • পশু ও পোল্ট্রি খামার
  • গুদাম ও স্টোরেজ ভাগ করা
  • বায়ু চলাচল ও ফিল্টার কাজে
03

প্রধান সুবিধাসমূহ

  • 10+ বছর পর্যন্ত জংমুক্ত ব্যবহার
  • ফ্যাক্টরি-ডাইরেক্ট মূল্য
  • কম রক্ষণাবেক্ষণ খরচ
  • সহজ ইনস্টলেশন
  • পরিবেশবান্ধব উপকরণ
  • প্রতিটি ব্যাচে একই মানের নিশ্চয়তা
স্পেসিফিকেশন

এক নজরে

তারের গেজ8, 10, 11, 12, 13, 14, 16 (BWG)
মেশ সাইজ1/2" – 4"
কোটিংহট-ডিপ গ্যালভানাইজড
উচ্চতাগ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টম
দাম৳8 – ৳45 / বর্গফুট
আয়ুউপযুক্ত পরিবেশে 10–15 বছর

গেজ ও মেশ অনুযায়ী প্রতিটি দর আলাদা — সম্পূর্ণ রেট চার্ট ও ক্যালকুলেটর দেখুন

প্রশ্নোত্তর

সচরাচর জিজ্ঞাসা

জিআই তারের নেটের দাম কত?

কারখানা দরে প্রতি বর্গফুট ৳8 থেকে ৳45 — নির্ভর করে তারের গেজ ও মেশ সাইজের ওপর। যেমন 14 নং গেজের 4 ইঞ্চি মেশ ৳8, 12 নং গেজের 2 ইঞ্চি মেশ ৳22, আর 10 নং গেজের 1.5 ইঞ্চি মেশ ৳45। সম্পূর্ণ রেট চার্ট ও ক্যালকুলেটর দাম পেজে দেওয়া আছে।

আমার কাজে কোন গেজ নেব?

জমির সাধারণ বাউন্ডারিতে 13 বা 12 নং, গরুর খামারে 10 বা 8 নং, আর পোল্ট্রি ও কবুতরে 16 বা 14 নং বেশি ব্যবহার হয়। গেজ নম্বর যত ছোট, তার তত মোটা ও দামি — অপ্রয়োজনে ভারী গেজ নিলে খরচ বাড়ে।

নেট কত বছর টেকে?

হট-ডিপ গ্যালভানাইজড হওয়ায় উপযুক্ত পরিবেশে 10–15 বছর টেকার বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে। তবে লবণাক্ত এলাকা বা কিছু ইন্ডাস্ট্রিয়াল পরিবেশে আয়ু কমে যায় — কোথাও কোথাও 3–4 বছরেই মরিচার লক্ষণ দেখা যায়।

সর্বনিম্ন কত অর্ডার করতে হয়?

কোনো ন্যূনতম অর্ডার নেই। 1 রোল নিলেও একই কারখানা দাম পাবেন, আর বেশি পরিমাণে অতিরিক্ত ছাড় প্রযোজ্য।

আরও দেখুন

সম্পর্কিত পণ্য